
শাহরিয়ার মিল্টন শেরপুর: শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীর সমশ্চূড়া এলাকা থেকে চোরাই পথে আনা ২ হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে উপজেলার সমশ্চূড়া বাজারে পূর্বপাশে অভিযান চালিয়ে এসব গরুর মাংস জব্দ করা হয়। যদিও এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৯ জানুয়ারি)গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল।
বিজিবি সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্তে ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে সমশ্চূড়া সীমান্ত অভিযান চালায়।
এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে ফ্রিজিং গাড়ি ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে রেখে ৪-৫ জন চোরাকারবারি পালিয়ে যায়। পরে গাড়ি ভর্তি গরুর মাংসসহ ফ্রিজিং গাড়িটি জব্দ করে হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ বিষয়ে হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মাংস পরবর্তীতে বিধি মোতাবেক নিলাম করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...