
এস এম রুবেল, ফরিদপুর: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি অবশেষে ফিরে এল নিজ বাড়িতে—নিথর দেহে, নীরবতায়।
আজ শুক্রবার সকাল ৯টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় রাইসা মনির জানাজার নামাজ। জানাজায় অংশ নেন এলাকার শত শত মানুষ। শোকবিহ্বল পরিবেশে সবাই চোখের জলে শেষ বিদায় জানান এই ক্ষুদে শিক্ষার্থীকে।
এর আগে গত সোমবার ঢাকার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শ্রেণিকক্ষে অবস্থান করছিল রাইসা মনি। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

পরবর্তীতে সেনাবাহিনীর সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) থেকে একটি অজ্ঞাত শিশুর মরদেহ পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, সেটিই ছিল রাইসা মনির নিথর দেহ।
এই হৃদয়বিদারক খবর শুধু একটি পরিবার নয়, শোকস্তব্ধ করে দিয়েছে পুরো বাজড়া গ্রামকে। জানাজার ময়দানে নেমে আসে এক অসহ্য নীরবতা—একটি শিশুর স্বপ্ন, একটি পরিবারের শেষ ভরসা, একটি গ্রামের অমূল্য ধন যেন হারিয়ে গেল।
জানাজার পর রাইসা মনির মরদেহ দাফন করা হয় বাজড়া শামসুল উলুম মাদরাসা ও এতিমখানার গোরস্থানে।
এসময় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাইসার জানাজায় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন, যা আরও এক আবেগঘন পরিবেশ তৈরি করে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...