
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ বীর মো.আব্দুল্লাহ’র কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ৮৫,যশোর-১শার্শা আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী(বিএনপি)’র সাবেক দপ্তর সম্পাদক-মো.মফিকুল হাসান তৃপ্তি। জিয়ারত শেষে তিনি শহীদ আব্দুল্লাহ’র শোকাহত পিতা-আব্দুল জব্বার ও মাতা-মারিয়া বেগম ও তার পরিবারের সাথে দেখা করেন।
বুধবার(২০ নভেম্বর) বিকাল ৩ টার দিকে মফিকুল হাসান তৃপ্তি বেনাপোল পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের বড়আচঁড়া গ্রামে শহীদ আব্দুল্লাহ’র কবরের পাশে যান এবং কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।
এ সময় মফিকুল হাসান তৃপ্তি বলেন,”গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সবার পরিবারের কাছে যেতে চাই আমরা। শহীদ ও আহতদের পরিবারগুলো কর্মহীন হয়ে আছে। বক্তৃতা দিয়ে সান্ত্বনা দিলে লাভ হবে না, তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের। আমরা প্রত্যেক শহীদ ও আহতের পরিবার চিহ্নিত করবো, এখানে কোনও ভুল হবে না।

২০২৪ সালে তরুণ সমাজ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, যে ভাষায় তারা কথা বলেছিল, তাদের যে সাহস সারা বিশ্বকে বিস্মিত করেছে। এটি নিয়ে যুগে যুগে গবেষণা হবে।
তিনি আরও বলেন, “দেশ স্বাধীনের এত বছরেও আমরা গণতন্ত্র পাইনি। সাম্য ও ন্যায্যের জায়গায় দাঁড়াতে পারিনি, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন হয়নি।
সেদিন আমরা দেশ গঠনের কাজে মুক্তিযোদ্ধাদের লাগাতে পারিনি, এটি ছিল অন্যায়। ২০২৪ সালের যোদ্ধারা মুক্তিযুদ্ধের আদর্শের ধারক-বাহক। মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বিজয় এনেছে। এবার তাদের দেশ গঠনের কাজে লাগানোর ক্ষেত্রে ভুল হবে না”।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতোপূর্বে ঘোষণা দিয়েছেন,তার(শহীদ আব্দুল্লাহ’র) পরিবারকে সর্বোতভাবে সহায়তা প্রদান করা হবে,এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রতি শহীদ পরিবারের জন্য ৩০ লাখ টাকা আর্থিক প্রদান করা হবে”।
কবর জিয়ারতকালীন সময় সাবেক এমপি’র পাশে ছিলেন-শহীদ আব্দুল্লাহ’র মামা ইসরাইল সরদার,ইদ্রিস আলী ইদু,ইয়াকুব আলী,একরামুল,ইব্রাহীম,হালিম সরদার,মুকুল হোসেন,আব্দুল জলিল,জহুরুল,আব্দুল আলীম,সাংবাদিক লোকমান হোসেন রাসেল সহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।
প্রসঙ্গত,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট/২০২৪ সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ।
মাথায় গুলিবিদ্ধ আবদুল্লাহ (২৩) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর সকাল ৮টার দিকে মারা যান। তিন ভাই ও এক বোনের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সকলের ছোট। তিনি ঢাকায় বোনের বাসায় থেকে লেখাপড়া করতেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন আব্দুল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...