
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে শ্যালক ইউনুছ আলীর লোহার দন্ডের আঘাতে ভগ্নিপতি মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিানর (৬৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে অভিযুক্ত শ্যালককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এরআগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পৌরশহর সংলগ্ন কালিনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান একই উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের আয়নাতলী গ্রামের মৃত মীর শেখের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, নিহত মীর শেখ বিয়ের পর থেকে তার স্ত্রীসহ স্ব-পরিবারে শুরবাড়ি নালিতাবাড়ী পৌরশহর এলাকা সংলগ্ন কালিনগর মহল্লায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন।
বৃহস্পতিবার দুপুরে শ্যালক ইউনুছ আলী তাদের দুই বাড়ির মাঝখানে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিচ্ছিলেন। ভগ্নিপতি বেড়া দিতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লোহার দন্ড (রিকশার এক্সেল) দিয়ে ভগ্নিপতি মজিবরের মাথায় আঘাত করে ইউনুছ।
এতে মজিবর রহমান গুরুতর আহত হলে প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে মজিবর মারা যান।
রাতে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে পুলিশ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউনুছকে পাশর্^বর্তী এক বাড়ি থেকে গ্রেপ্তার করে পুরিশ। এ ঘটনায় নিহতের ছেলে জবেদ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মামলা গ্রহণ করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...