
শাহরিয়ার মিল্টন,শেরপুর :শেরপুরের শ্রীবরদীতে ব্রীজের নিচের মাটি খুঁড়তে গিয়ে তেল সদৃশ তরল পদার্থ পাওয়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।
গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া পশ্চিম পাড়া এলাকার নবনির্মিত একটি ব্রীজের নিচে স্থানীয় শাহিদা আক্তার নামে এক নারী মাটি খুঁড়তে গিয়ে তেল সদৃশ পদার্থ বের হতে দেখেন।
মাটি খুঁড়তে গিয়ে সেখানে কেরোসিন তেলের মত গন্ধ অনুভব করায় প্রাথমিকভাবে সেই তরল পদার্থকে কেরোসিন বলেই ধারণা করেন তিনি। পরে তিনি বিষয়টি গ্রামের লোকজনকে জানালে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
খবর পেয়ে দলে দলে লোকজন এসে মাটি খুঁড়ে তেল বের করার চেষ্টা করে। তবে শুধুমাত্র কয়েকজনই কেরোসিন সদৃশ তরল পদার্থ বাটি ও বোতলে ভরে নিয়ে যেতে পেরেছেন। অনেকে আবার আগুন জ্বালিয়ে তেল পরীক্ষাও করেন।
এদিকে খবর পেয়ে স্হানীয় ইউপি চেয়ারম্যান, শ্রীবরদী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ব্রীজের নিচের মাটি খুঁড়লেও সেখানকার মাটির নিচে তেলের খনি আছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না।
ফায়ার সার্ভিসের শ্রীবরদী জোন লিডার নোমান হায়দার বলেন, “আমরা কোদাল দিয়ে খুঁড়ে কোন জায়গা থেকে কেরোসিন বের হচ্ছে তা খোঁজার চেষ্টা করেছি। কিন্তু কোনো নির্দিষ্ট উৎস খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞ টিম ছাড়া এই উৎস খুঁজে বের করা সম্ভব নয়।”
স্থানীয় বাসিন্দা শিক্ষক মেহেদী হাসান মন্ডল বলেন, নামাজের পর লোকমুখে শুনতে পেয়ে সেখানে যাই। মাটির এত উপরে তেল কোথা হতে এলো এটা সত্যি আশ্চর্যের বিষয়। বিষয়টি পরীক্ষা করে দেখা দরকার বলেও তিনি মন্তব্য করেন।
ব্রীজের নিচ থেকে মাটি নিতে আসা স্থানীয় শাহিদা আক্তার বলেন, “মাটি নেওয়ার জন্য ব্রীজের নিচে আসছিলাম। তখন দেখি মাটি থেকে কেরোসিনের মতো তরল বের হচ্ছে এবং তীব্র গন্ধ পাচ্ছিলাম। পরে বিষয়টি সবাইকে জানাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, ‘ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে তাঁরা পেট্রোলিয়ামের কোন অস্তিত্ব খুঁজে পায় নাই। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষেকে অবহিত করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...