
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হিরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার (৯ মে ) গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা ও ভেলুয়া ইউনিয়নের লক্ষ্ণীডাংরী এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মাটিফাটা এলাকার কমল মিয়ার বাড়ির সামনে থেকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আলোচিত মাদক ব্যবসায়ী মৃত নছিম উদ্দিনের ছেলে কমল মিয়া (৪০) ও তার সহযোগী ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইদ্রিস আলীকে ( ৫২) অটক করা হয়।
অপরদিকে ভেলুয়া ইউনিয়নের লক্ষী ডাংরী ব্রিজের উত্তর পাশে নুরুল ইসলামের চায়ের দোকান থেকে ৫ গ্রাম হেরোইন সহ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা নামাপাড়া গ্রামের মৃত আখের বক্সের ছেলে মজনু মিয়াকে (৫২) আটক করা হয়।
এ ঘটনায় শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। রবিবার দুপুরে আটক তিনজনকে শেরপুরের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...