
শাহরিয়ার মিল্টন , শেরপুর : নীল-সাদা রঙে মোড়ানো একটি বাস ছুটে চলছে শেরপুরের নালিতাবাড়ী থেকে রাজধানী ঢাকার পথে। দূর থেকে দেখলে মনে হবে, যেন আর্জেন্টিনার জার্সি গায়ে সড়কে ছুটে চলেছে কেউ। বাসের দুই পাশে আছে বিশ্বজয়ী তারকা লিওনেল মেসির বিশাল ছবি।
ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন দেশজুড়ে সমর্থকদের উন্মাদনা শুরু হয়েছে, ঠিক তখন ব্যতিক্রমী এই আয়োজন করে আলোচনায় এসেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’–এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া (মাকসিম)।
নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে পুরো যাত্রীবাহী বাস সাজিয়ে তুলেছেন আর্জেন্টিনার পতাকার আদলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর ১২টায় বাসটি নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশে ছেড়ে যায়। আবার রাত আটটায় মহাখালী থেকে নালিতাবাড়ীতে ফিরে আসে।
সড়কে নামার পর থেকেই বাসটি দেখতে ভিড় করছেন পথচারীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সেই মুহূর্ত।
আর্জেন্টিনার সমর্থক সামাউন ইসলাম বলেন, ‘পতাকা টানানো বা বাড়িঘর রং করার ঘটনা তো প্রায়ই দেখি। কিন্তু পুরো একটি বাসকে আর্জেন্টিনার রঙে সাজানো সত্যিই অন্য রকম।
আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি, সুযোগ পেলেই এই বাসে যাতায়াত করব।’
বাসের মালিক গোলাম কিবরিয়া বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়।
সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছি। দল ভিন্ন হতে পারে; কিন্তু খেলাধুলা মানুষকে এক করে।’
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...