
সনাতনীদের নড়াইলের উন্নয়নে ধানের নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদকে ভোট দিতে বলেছেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু। অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে।
একজম বিদ্রোহী প্রার্থী বলতেছে সনাতনীরা তার পক্ষে আছে। আমরা সনাতনীরা কোন ব্যক্তির পক্ষে নয় আমরা জাতীয়বাদী দলের পক্ষে ধানের শীষের পক্ষে।
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে নড়াইল একটি অবহেলিত জেলা। আর এই উন্নয়নবঞ্চিত নড়াইল-লোহাগড়ার উন্নয়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, ধানের শীষ প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মার্কা, ধানের শীষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মার্কা।

তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক ধানের শীষে ভোট দিন। সর্বোপরি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে-এর কোনো বিকল্প নেই।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী মোল্যার মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
লোহাগড়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমির সঞ্চালনায় নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্রনেতা আবিদুল ইসলাম খান।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল ২ আসনের ধানের শীষের প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি নেতা মেজর (অব.) কাজী মনজুরুল ইসলাম প্রিন্স, আবু হায়াত সাবু, শাহরিয়ার রিজভী জর্জ, মোস্তফা কামাল মোস্ত, রবিউল ইসলাম পলাশ, মাহবুব মোর্শেদ জাপল, ইজাজুল ইসলাম বাবু, টিপু সুলতান, সমীর বসু, মশিয়ার রহমান, মো: সাচ্চু মিয়া, মোস্তাফিজুর রহমান মোস্তাক, খান মাহমুদ আলম, শফিক তারেক, সাইফুল ইসলাম মল্লিক, নজরুল ইসলাম মোল্যা, এসএম শাহিন বিপ্লব, শামসুল হক আজাদ, সোহেল রানা, এইচএম রাশেদ, ফরিদ হোসেন বিশ্বাস, মাহমুদুল হাসান সনি প্রমুখ।
সমীর কুমার বসু আরও বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হচ্ছে স্বাধীনতারপক্ষের শক্তির আর স্বাধীনতার বিপক্ষের শক্তির। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
এ ছাড়া অবহেলিত নড়াইলবাসীর উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট চান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।
উল্লেখ্য, জনসভা উপলক্ষে দুপুরের পর থেকে নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্র সহকারে জড়ো হতে থাকে। জনসভা শুরুর সাথে সাথে মোল্যার মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...