
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তন শুরু হয়েছে। সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় আজ সন্ধ্যায় ঢাকায় ফিরবেন৫৪ বাংলাদেশি, যাদের মধ্যে সাত শিশু রয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম ফ্লাইটে লেবানন থেকে ৫৪ জন দেশে ফেরত আসছেন। তারা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সন্ধ্যায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
এছাড়া লেবানন থেকে দ্বিতীয় দফায় আগামী বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফেরত আসবেন ৬৫ বাংলাদেশি। তাদের মধ্যে দুই শিশু রয়েছে।
লেবানন চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে প্রত্যাবর্তন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত