
দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকায় নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা আবহাওয়া অফিসের।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার