
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের সরকারি একটি খালের দখল সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুত্র জানায়,বিরোধপূর্ণ খালের অংশটুকু এক সময় সেলিম মেম্বার গংদের দখলে ছিল।
এনিয়ে সেলিম মেম্বার গং বনাম গ্রামবাসী বিরোধ দেখা দেয় এবং উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা জড়ায়। প্রায় দুই বছর পূর্বে এক সালিশ বৈঠকে খালটি সবার জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়। এতদিন এই সিদ্ধান্ত মেনেই চলছিল উভয়পক্ষ। চলতি বোরো মৌসুমে ওই উন্মুক্ত খালের শুখনো অংশে গ্রামে একটি পক্ষ বোরো আবাদ করতে গেলে ঘটে বিপত্তি।
অপরপক্ষ প্রশাসনের দ্বারস্থ হয়। শুরু হয় দুইপক্ষের মাঝে চরম উত্তেজনা। খবর পেয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ছুটে যান ইউএনও ইমদাদুল হক তালুকদার। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়ে বিকালে দুই পক্ষসহ স্থানীয় ইউপি বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সালিশ বৈঠকে বসেন।
বৈঠক শেষে পূর্বেকার ন্যায় খালটি সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হায়েছে। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইমদাদুল হক তালুকদার,এসিল্যান্ড মাহমুদুল হাসান,ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান মোসলেম, ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু,সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারিফ উদ্দিন হানিফ মেম্বার, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...