
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক সময়ে সড়ক ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের নেওয়া উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। ফলস্বরূপ, যানজট কমেছে, সময় বাঁচছে এবং দৈনন্দিন ভোগান্তি অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলার ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্তকরণ ও পার্কিং নিয়মে পরিবর্তনের কারণে এখন আর আগের মতো দীর্ঘ যানজট দেখা যায় না।
দোকানপাট ও রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরতে শুরু করায় ব্যবসায়ীরা যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনি পথচারীরাও সহজে চলাচল করতে পারছেন।
স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, জনস্বার্থে গৃহীত এসব উদ্যোগকে নিয়মিত কার্যক্রম হিসেবে চালিয়ে যেতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে যেখানে অফিস বা স্কুলে যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগতো, এখন সেই সময় অনেকটাই কমেছে। লোহাগাড়ায় এখন সত্যিই পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
প্রশাসনের এই ধারাবাহিক উদ্যোগের ফলে লোহাগাড়ায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নাগরিক সুবিধা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
এবিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দার বলেন, আমরা লোহাগাড়া থানা প্রশাসন কর্তৃক সবসময়ই আমাদের দায়িত্ব থেকে চেষ্টা করি কিভাবে লোহাগাড়া স্টেশন শৃঙ্খলার মধ্যে রাখা যায়।
আমরা কিছু দিন আগে মহাসড়কের দু পাশের দখল জায়গা গুলো উচ্ছেদ করে চলাচলের জায়গা বৃদ্ধি করলাম৷ আমাদের উদ্দেশ্য ছোট গাড়িগুলো দুপাশে চলবে এতে যানজট কমিয়ে আসবে অনেকাংশ।
আশা রাখি আপনারা তা দেখতে পাচ্ছেন। তবে প্রশাসন চাইলে পরিবর্তন আসবে হবে তা কোন কথা নয় আমাদের সবাইকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে হবে ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...