
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদীঃ সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই জানিয়ে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশবাসী আমাদের মধ্যে কোন বিভাজন দেখতে চায় না। এ অবস্থায় আমাদের মধ্যে ঐক্যটাই হচ্ছে সবেচেয়ে বড় দাবি।
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রয়োজনীয় যেসমস্ত সংস্কার অপরিহার্য, যৌক্তিক সময়ে এসমস্ত সংস্কার করা হবে। এরপর পরই যাতে জাতীয় সংসদ নির্বাচনটা হয়, এ অবস্থানে আমরা আছি, ছিলাম।
তিনি আজ শনিবার দুপুরে নরসিংদীর ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলার জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা পরস্পরের শত্রু হয়ে গেছি, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এ বিষয়ে সচেতনতা আছে। আমরা ফ্যাসিবাদের জন্য কোন সুযোগ করে দিচ্ছি’ এ ধরনের বিষয়ে সবাই সচেতন আছেন। এ বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে নির্বাচন চায়জামায়াত। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হওয়ার প্রায় ৬ মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা সবাইকে আহবান জানাচ্ছি সবাই যেন, সাবধানতার সাথে বক্তব্য উপস্থাপন করেন যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়।
জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ.ফ.ম আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ মহানগর আমীর আব্দুল জব্বার।
এ সময় জেলার বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...