
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দেশব্যাপী জেলা উপজেলায় প্রতিবাদ সমাবেশের অংশ হিসাবে পটুয়াখালীর দুমকিতে নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে শনিবার সকাল ১১টায় কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় নেতা এম আমির হোসাইন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন’র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও মোঃ সুমন মৃধা, দৈনিক কালবেলা প্রতিনিধি রাজিবুল রাজ রন্টি প্রমূখ।
বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ বিএম এসএফ ১৪ দফা বাস্তবায়ন এবং আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে একই স্থানে বেলা ১১.৩০ মিঃ উপজেলায় কর্মরত অন্যান্য প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া কর্মীরাও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এশিয়ান টিভি উপজেলা প্রতিনিধি আবুল হোসেন’র সভাপতিত্বে ও আমার দেশ প্রতিনিধি মোঃ কামাল হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মোঃ দেলোয়ার হোসেন, সমকালের এবাদুল হক, দিনকাল ও ইনকিলাব প্রতিনিধি সাইদুর রহমান খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি ও জবাবদিহি পত্রিকার এম আমির হোসাইন, জনকন্ঠ প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল, যুগান্তর’র সহিদুল ইসলাম সরদার, ইত্তেফাক’র অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সংবাদ ও মুসলিম টাইমস’র জাহিদুল ইসলাম, ভোরের কাগজ’র হারুন অর রশিদ, প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...