সাতকানিয়ায় মোবাইল কোর্ট অভিযানে নগদ অর্থ জরিমানা

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ , ১২ মার্চ ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ মিজান সাতকানিয়া চট্টগ্রামঃ বুধবার (১২ মার্চ) বিকাল ৩ টায় জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আম্মাজান পাজ্ঞাবি বিতান কে ২৫,০০০/-টাকা, রিমেক্স 69 কে ১৫,০০০/- টাকা, শৈল্পিক কে ১,০০০/- টাকা, আরটিক্স কে ৫,০০০/- টাকা, সু-বাজার কে ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোট ৫ টি মামলায় সর্বমোট ৯৬,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।

এই সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) জনাব ফারিস্তা করিম, উপজেলা মৎস‍্য অফিসার জনাব জাকিয়া আবেদিন, ছাত্রপ্রতিনিধি সহ ইলেক্ট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মোবাইল কোর্টে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে উপজেলা প্রশাসন জানান, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর