
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে :শেরপুরের গারো পাহাড়ের গোপ থেকে গভীর গর্ত করে সাদা বালু উত্তোলনের অভিযোগে হাবিবুর রহমান হাবি নামের এক বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোর্পাকের পুর্ব পাশে বুরুঙ্গা কালাপানি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, পরিবেশের ভারসাম্য নষ্ট করে নিষিদ্ধকৃত সাদা বালু উত্তোলন করে আসছিল ওই এলাকার হাবিবুর রহমান হাবি নামের এক বালু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
এ সময় ওই ব্যবসায়ীকে অবৈধভাবে সাদা বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার পোড়াগাঁও ও নয়াবিল ইউনিয়নের কয়েকটি স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৬ টি মিনি ড্রেজার মেশিনসহ ৩০/৪০ টি পাইপ ভেঙে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষায় অবৈধভাবে সাদা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...