
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে মাসব্যাপী ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছে ‘আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার জিরো পয়েন্টে অবস্থিত আরব টাওয়ারে শতাধিক অসহায় ব্যক্তির মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাস্টের দাতা মোঃ আহসান-উজ জামানের পক্ষে আসমান এগ্রো’র স্বত্বাধিকারী আশফাক উল হক চৌধুরী এসব সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্য তালিকার মধ্যে ছিল জনপ্রতি ২৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি বুটের ডাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা বুট, ২ কেজি চিনি, ১ কেজি খেজুর এবং মুড়ি, চিড়া ও প্রয়োজনীয় মশলাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।
বিতরণকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার বিশিষ্ট সমাজসেবক ডা. ময়নুল হক দুলদুল, ফুটকইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল ইসলাম, সহকারী ইমাম হাফেজ ক্বারী হাবিবুর রহমান, হুমায়ুন কবির, মনিব বাবু, আব্দুল হাকিম ও আজাহার আলী প্রমূখ।
আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে অসহায় মানুষ যেন কিছুটা স্বাচ্ছন্দে সেহরি ও ইফতার করতে পারেন, সেই লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...