
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংক পিএলসির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের নিউ মার্কেটে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান।
এসময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, পূবালী ব্যাংক পিএলসি গত এক বছর ধরে সাপাহারে সুনামের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রাহকদের আস্থা ও সহযোগিতার কারণেই ব্যাংকটি সফলভাবে সেবা প্রদান করতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, চলতি আম মৌসুমে স্থানীয় আম ব্যবসায়ীদের প্রয়োজন বিবেচনায় পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ও সহজ ব্যাংকিং সেবা প্রদান করা হবে।
আম ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা ব্যাংকের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের