
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সাপাহার স্পোর্টিং ক্লাব রয়্যাল থান্ডার’-এর গ্র্যান্ড ওপেনিং এবং খেলোয়াড়দের মাঝে জার্সি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের থানা রোডে সাপাহার স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম। এতে সভাপতিত্ব করেন সাপাহার স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান আহ্ম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমির প্রতিষ্ঠাতা আবু সাইদ চৌধুরী (অনিক), স্থানীয় ক্রীড়াপ্রেমী আব্দুল কাদের।

অনুষ্ঠানের শুরুতে ‘রয়্যাল থান্ডার নেভিস সোওস’-এর খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি ও ক্যাপ তুলে দেওয়া হয়। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সাপাহার স্পোর্টিং ক্লাব এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। সাপাহার স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগ এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এ সময় ক্লাবের সদস্য, স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...