
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): জুলাই গণঅভ্যুত্থানের বীর সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় নওগাঁর সাপাহারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মডেল মসজিদে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য এবং নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, “শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক যোদ্ধা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ নেতৃত্ব ও শাহাদাত দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি যে সাহসিকতা দেখিয়েছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
দোয়া মাহফিলে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ শরিফ ওসমান হাদীর ত্যাগকে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
উক্ত মাহফিলে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুণসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...