
নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র তানভীর (৭) শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠের দিকে গেলে হঠাৎ একটি হিংস্র শিয়াল তাকে আক্রমণ করে কামড় দেয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা শিয়ালটিকে ধাওয়া দিলে সেটি দৌড়ে গ্রামে ঢুকে পড়ে।
পরে শিয়ালটি ওই গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশ করে তাঁর স্ত্রী রশিদা বেগমকে (৪০) কপাল ও হাতে কামড় দেয়। এরপর পাশের বাড়ির গৃহবধূ চেহেরি (৩৮)-কে কামড় দিয়ে আহত করে। শিয়ালটি এরপরে একটি গরুকেও কামড় দেয় বলে স্থানীয়রা জানান।
আহতের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া দিয়ে ধরে পিটিয়ে মেরে ফেলে।
আহত তিনজনকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা কিছুটা গুরুতর হলেও অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয়রা ধারণা করছেন, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...