
আবুল হাসনাত তুহিন ফেনী : ফেনীর সোনাগাজীতে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি ভূমি দখল ও রাস্তা দখল, তারকাঁটা লাগিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোয় মেজর (অবঃ) সোলায়মানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক স্বদেশ প্রতিদিনের সোনাগাজী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর ডাক’র বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ টেলিভিশন’র উপস্থাপক সাংবাদিক গাজী হানিফ এর বিরুদ্ধে চট্টগ্রামেের সাইবার ট্রাইবুনালে মিথ্যা ও হয়রানির উদ্দেশ্যে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন মেজর (অবঃ) সোলায়মান পূত্র ওমর বিন সোলায়মান।
২০২১ সালের দায়েরকৃত মামলাটি দীর্ঘ আইনি লড়াই, সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্ত বিশ্লেষণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ ২৬ জানুয়ারী (সোমবার) উক্ত মামলাটি নিষ্পত্তি করে দেন এতে করে সাংবাদিক গাজী হানিফ মামলার দায় ও হয়রানি থেকে অব্যাহতি পান।
মামলা থেকে অব্যাহতির পর গাজী হানিফ তার প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন, ফেনী সোনাগাজী ও চট্টগ্রাম সহ সারাদেশে কর্মরত গণমাধ্যম কর্মী যারা পাশে ছিলেন, সংবাদ প্রচার, মানববন্ধন সহ কর্মসূচীর সাথে সম্পৃক্ত থেকে সহায়তা করেছেন তাদেরকে এবং আইনজীবী জুবায়ের আলম মিরাজ, গোলাম মাওলা মুরাদ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এই মামলা থেকে তার খালাস পাওয়া সাংবাদিকদের ঐক্যবদ্ধতার সুফল বলে জানিয়েছেন গাজী হানিফ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...