
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় আপেল প্রতীকের ভোট চেয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) আসনের মনোনীত প্রার্থী আকরামুজ্জামান।
রবিবার (২৫ জানুয়ারি) বিকালে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সালথা বাজারসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। আকরামুজ্জামান নগরকান্দার বানেশ্বরদী গ্রামের মরহুম সিরাজুল হক ছিরু মিয়ার সুযোগ্য পুত্র।
গণসংযোগকালে ইনসানিয়াত বিপ্লবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে আকরামুজ্জামান সাংবাদিকদের বলেন,আমি নির্বাচিত হতে পারলে অবশ্যই সর্বপ্রথম জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো। মানুষ অন্তত তার জীবন-জীবিকা নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। যাতে কেউ কাউকে ঘৃণা না করে হিংসা না করে মারামারি কাটাকাটি না করে।
নিরাপত্তা বিধানের পাশাপাশি নগরকান্দা সালথায় শিক্ষা ও স্বাস্থ্যর বিষয় নিশ্চিত করবো।যদিও বা নগরকান্দা সালথাতে কৃষি নির্ভর। এবং অধিকাংশ জনগণ কৃষিতে জীবিকা নির্বাহ করে। তাদের যে দূর্দশা উন্নয়নের যে বেপারটা শিক্ষা স্বাস্থ্যর পাশাপাশি কৃষির যে উন্নয়ন তাদের কে সরকারের সকল সুযোগসুবিধা দিয়ে নগরকান্দা সালথায় কৃষি প্রধান হিসেবে গড়ে তুলব।
মাদকের বিষয়ে তিনি বলেন, যারা মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত আছে তাদেরকে ভালবাসা দিয়ে মানবিক আচরণের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনবো।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের