সালথায় গণঅধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় গরীব,অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের নির্দেশনায় গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালি সরকারি আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার আহ্বায়ক ফারুক ফকিরের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন,ফরিদপুর জেলা শাখার অর্থ সম্পাদক ফিরোজ শেখ,ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলার সভাপতি হারুন অর রশিদ,সালথা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মোল্লা ইমরান,আরব আলী,এনায়েত হোসেন,নজরুল চৌধুরী, সদস্য সচিব সজীব আল হোসাইন, গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার অর্থ সম্পাদক সোহেল রানা,আটঘর ইউনিয়নের আহ্বায়ক আলমগীর হোসেন,বল্লভদী ইউনিয়নের আহ্বায়ক আজাদুর রহমান জুয়েল প্রমুখ।

শীতবস্ত্র কম্বল বিতরণ কালে গণঅধিকার পরিষদ এর সালথা উপজেলা শাখার আহ্বায়ক ফারুক ফকির বলেন,জনগণের অধিকার আমাদের অঙ্গীকার।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আমাদের নেতা ভিপি নুরুল হক নুরের নির্দেশনায় শীতের শুরুতে গরীব অসহায় শীতার্ত মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেই প্রচেষ্টাকে সামনে রেখে প্রথম পর্যায়ে দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলাম। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সালথা- নগরকান্দার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর