• ঢাকা দেশজুড়ে
  • সালথায় ফসলী জমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সালথায় ফসলী জমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় ফসলী জমি থেকে মাটি কেটে বিক্রি করার সময় মোবাইল কোর্টের মাধ্যমে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ) দুপুর ২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি এলাকায় এই অভিযান পরিচালনা করেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, মঙ্গলবার বেলা ২টার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন খলিশপট্টি গ্রামের মদন হাজীর বাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন কৃষি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লংঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী মো: আব্দুল্লাহ মোল্লা (২০) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর