সালথায় ১’শ পিচ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

ফরিদপুরের সালথায় ১’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ লিয়ন মাতুব্বর (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০১ জানুয়ারী) দুপুরে গ্রেপ্তার হওয়া লিয়নকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

লিয়ন মাতুব্বর একই উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নারানদিয়া গ্রামের আজাদ মাতুব্বরের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে চরকামদিয়া এলাকা থেকে ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিয়ন মাতুব্বর নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

লিয়নের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের শেষে বুধবার (০১ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর