
ভারতে প্রবেশের চেষ্টার সময় গত ১৩ মাসে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৬০১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। বুধবার ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
লিখিত প্রশ্নের জবাবে ভারতের এই মন্ত্রী রাজ্যসভায় বলেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সীমান্তে মোট ২ হাজার ৬০১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল গত জানুয়ারিতেই সীমান্ত থেকে অনুপ্রবেশকারী ১৭৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত-বাংলাদেশ সীমান্তের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিএসএফের মিশন অব্যাহত আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, গত বছরের ডিসেম্বরে ২৫৩ জন, নভেম্বরে ৩১০ জন, অক্টোবরে ৩৩১ জন, সেপ্টেম্বরে ৩০০ জন, আগস্টে ২১৪ জন, জুলাইয়ে ২৬৭ জন ও জুনে ২৪৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ।
তবে গত বছরের মে মাসে সবচেয়ে কমসংখ্যক বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন। ওই মাসে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ৩২ জন বাংলাদেশি গ্রেপ্তার হন। এছাড়া ওই বছরের এপ্রিলে ৯১, মার্চে ১১৮, ফেব্রুয়ারিতে ১২৪ এবং গত বছরের জানুয়ারিতে ১৩৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে বিএসএফ।
নিত্যানন্দ রাই বলেছেন, উন্নত প্রযুক্তির ব্যবহার করে নজরদারি ও জনবল বৃদ্ধির মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। তিনি বলেন, সীমান্তে নিরবচ্ছিন্ন টহল, তল্লাশি, পর্যবেক্ষণ চৌকি স্থাপন এবং স্থানীয় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সীমান্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র: এএনআই।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...