
সাদিকুর রহমান, সিলেটঃ সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে জনগোষ্ঠীর ঝুঁকি নিরুপণ বিষয়ে এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য ও সভা পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ ছাদিকুর রহমান। প্রকল্প কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর রেজিলিয়েন্স অফিসার এরশাদুল হক।
সুনামগঞ্জ জেলার প্রকল্পভুক্ত চার উপজেলার (সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও ধর্মপাশা) ১৭টি ইউনিয়নের জনগোষ্ঠীর ঝুঁকি নিরুপণ (সি আর এ) উপর প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের সুনামগঞ্জ জেলার মনিটরিং এন্ড ইভালোয়েশন অফিসার দীপঙ্কর দে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “সুনামগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যে একটি দুর্যোগ প্রবণ এলাকা, এফআইভিডিবি সহায়তায় ১৭ টি ইউনিয়নের সি আর এ সম্পন্ন করেছেন, যা প্রশংসার দাবীদার। এই জেলার বাকি ইউনিয়ন গুলোতে উক্ত কার্যক্রম করা গেলে এলাকাবাসী এর সুফলতা ভোগ করতে পারবেন।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিম এবং সার্বিক সভা পরিচালনায় সহায়তা করেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব রৌশন আহমদ (অ: দা:)জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা , বিআরডিবির সুনামগঞ্জের উপ পরিচালক মোঃ সারোয়ার মাহফুজ,উপ-পরিচালক সুচিত্রা রায় জেলা সমাজসেবা অফিস, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গির আলম,জেলা কৃষি কর্মকর্তা মোস্তফা আজাদ, জেলা প্রাণী সম্পদ কর্নকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম,জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সামসুল করিম, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ তানজিল হক, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে,রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান পীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ এর প্রতিনিধি সহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...