
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত আসামিদের খালাসের রায় নিয়ে ব্রিফিংয়ের আগ মুহূর্তে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ ও এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আখতার আহত হয়েছেন।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক জাবেদ আখতারকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায় ঘোষণার পর অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকরা আইনজীবীদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের সামনে উপস্থিত হন। একপর্যায়ে এক যুবক সাংবাদিকদের ঠেলে ডায়াসের সামনে ঢুকে পড়ে এবং তর্কে লিপ্ত হয়। এ সময় আকস্মিকভাবে পাবনা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। এতে বেশি আহত হন সাংবাদিক জাবেদ আখতার।
পরে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় সাংবাদিক জাবেদ আখতারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়।
আহত এনটিভির সিনিয়র বিশেষ প্রতিবেদক একেএম রফিকুল হাসান (হাসান জাবেদ) জানান, তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জাবেদ আখতারকে হাসপাতালে ভর্তি করে বিভিন্ন পরীক্ষার-নিরীক্ষা করা হচ্ছে।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকরা ব্রিফিং বর্জন করে অ্যানেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...