
মুহাম্মদ সুমন ভূঁইয়া,নোয়াখালীঃ সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে নবীপুর বেচু পাঠোয়ারী কেন্দ্রীয় জামে মসজিদের ৩২৯ ডিসিমিল সম্পত্তি উদ্ধারে নেমেছে এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ঐতির্য্য বাহী বেচু পাঠোয়ারী জামে মসজিদটি ১৭শ সালে গড়ে উঠে।
১৯শ সালে ওসমান আলী পাঠওয়ারী ১৭৫ নং দলিলে, সিএস ২২৪, এক দলিলে ২ মৌজায় নলদিয়া ৩ দাগে ৭১ ডিসিলিম এবং নবীপুরে ৩ দাগে ১২৪ ডিসিমিল, মোট ১৯৫ ডিসিমিল সম্পত্তি উক্ত মসজিদের জন্য ওয়াকফমাবুদ করে যায়।
কিন্ত উক্ত ১৯৫ ডিসিলিম সম্পত্তি স্থানীয় প্রভাবশালীরা দখলে রাখে। তারই ধারাবাহিকতায় দখলদারীদের উত্তরসুরীরা ভোগ দখল করে আসতেছে।
এমতাবস্থায় চলমান আইনে দলিল যার সম্পত্তি তার সূ্ত্র ধরে মসজিদ কমিটির মাধ্যমে এলাকাবাসী একত্রিত হয়ে ২০২২ সালে ১৯৫ ডিসিমিল সম্পত্তি গুলোতে খুটি দিয়ে সাইন বোর্ড লাগিয়ে দখল করে।
এদিকে ৪৪৯৬ নম্বর দলিলে ৭৬ ডিসিমিল জায়গা মোহাম্মদ উল্লা গং রা দখল করে রেখে ৫৫ ডিসিমিল সম্পত্তি জাল দলিল দিয়ে বিক্রি করে পেলে। এমতাবস্থায় ২৪/৯/১৯৫২ ইং তারিখে দাতা আফজাল মিয়া ৪৪৯৬ নম্বর দলিলে ৭৬ ডিসিমিল সম্পত্তি মসজিদকে দান করে যাওয়া সম্পত্তি গুলো বুধবার ৮ই জানুয়ারি এলাকাবাসী উক্ত দলিল মোতাবেক ৭৬ ডিসিমিল জায়গা দখল করে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়।
জেলা ওয়াকফো পরিদর্শক নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি তার বক্তব্যে বলেন, বেচু পাটোয়ারী জামে মসজিদের ওয়াকফো সম্পত্তি গুলো তালিকা ভুক্ত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এসময় মসজিদের প্রধান উপদেষ্টা হাজী রুহুল আমিন চেরাং সভাপতি জাকের হোসেন, সাধারণ সম্পাদক আব্দর রহিম মোল্লা মসজিদের ইমাম মাওলানা শাহ আলম তাদের বক্তব্যে বলেন, নবীপুর বাজারের উপর আরো ৩৯ ডিসিমিল সম্পত্তি মসজিদের রয়েছে তা উদ্ধারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...