সোনাইমুড়ীতে ড্রিম ডেস্টিনেশন ট্যুরস এন্ড ট্রাভেস এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ , ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মো; নজরুল ইসলাম এরশাদ,নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে ড্রিম ডেস্টিনেশন ট্যুরস এন্ড ট্রাভেল এর শুভ উদ্বোধন করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় সোনাইমুড়ী নতুন জেলা সুপার মার্কেট ২য় তলায় অফিসটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“নিরাপদ বিদেশ যাত্রার মাধ্যম” স্লোগানে যাত্রা শুরু হওয়া প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাইমুড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোরশেদ আলম।

ড্রিম ডেস্টিনেশন ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ডাঃ সামছুল আরেফিন জাফর, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মুহতাসিম বিল্লাহ সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু, নোয়াখালী জেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য আলাউদ্দিন শিবলু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি কামরুল কানন, জয়াগ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হোসেন মাস্টার, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, বিজনেস বাংলাদেশের পত্রিকার প্রতিনিধি মাহবুবুল হাসান।

ড্রিম ডেস্টিনেশন ট্যুরস এন্ড ট্রাভেসে হজ্ব ও ওমরা, বিমান টিকেট, ভিজিট ভিসা প্রসেসিং, স্টুডেন্ট ভিসা প্রসেসিং সহ ভ্রমণ সংক্রান্ত সেবা প্রদান করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর