
সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব। এই ক্লাবের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার। আজ তিনি দপ্তর সম্পাদক বরাবর একটি পদত্যাগপত্র দিয়েছেন।
আব্দুল গাফফার পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার বিষয় উল্লেখ করেছেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি ক্লাবের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারছেন না ঠিক মতো তাই তিনি পদত্যাগ করছেন। তার এই পদত্যাগ আজ থেকে কার্যকর করার অনুরোধ জানিয়ে দপ্তর সম্পাদককে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন।
আব্দুল গাফফার পদত্যাগ পত্রে শারীরিক অসুস্থতার কথা বললেও এর পেছনে মূলত রাজনৈতিক পটপরিবর্তন প্রভাবক হিসেবে কাজ করছে। সম্প্রতি সাবেক ফুটবলারদের মধ্যে কয়েকজন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিবর্তনের দাবি তোলেন। অল্প কয়েক দিনের মধ্যে সেই দাবি বেশ জোরালো হয়। গতকাল ক্লাবে একটি সভাও করেছেন কয়েকজন সাবেক ফুটবলার। সেখানেও সভাপতি-সাধারণ সম্পাদক নিয়ে আপত্তি ছিল।
সভাপতির পর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনও পদত্যাগ করতে পারেন। সভাপতি পদত্যাগের পর তিনি বলেন,’ সভাপতির চিঠি এখনো আমি দেখিনি। সভাপতির চিঠি পাওয়ার পর আমি সিদ্ধান্ত নেব। ‘ সাবেক ফুটবলারদের সংগঠনে কমিটি গঠন করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনাররা আগ্রহীদের সঙ্গে আলাপ আলোচনা করে কমিটি গঠন করে। সেই ভিত্তিতে কয়েক মাস আগে ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক ও আব্দুল গাফফার সভাপতি হয়েছিলেন। এবার কমিটি গঠন নিয়ে সাবেক ফুটবলারদের মধ্যে অসন্তোষ ছিল। সেই অসন্তোষের পর রাজনৈতিক পালাবদলও সভাপতি-সাধারণ সম্পাদক পরিবর্তন দাবি জোরালো হয়েছে।
সোনালী অতীত ক্লাব মূলত সাবেক ফুটবলারদের বিনোদনের জন্য। বিকেলে ক্লাবটি ছোট্ট আঙিনায় সাবেকরা ফুটবল খেলেন। পেশাগত-ব্যক্তিগত কাজ শেষে সাবকেরা এই ক্লাবে এসে আড্ডা দেন। স্রেফ বিনোদনমূলক ক্লাবেও পট পরিবর্তনে পদত্যাগের ঘটনা ঘটছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...