
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সম্মানহানিকর তথ্য ও অপপ্রচারের অভিযোগে নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মোঃ মোখলেসুর রহমান (মুকুল) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাবেক এই চেয়ারম্যান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলায় কারা নির্যাতিত হয়েও নিজের রাজনৈতিক ও ব্যক্তিত্ব ধরে রেখে মানুষের সেবায় নিবেদিত ছিলেন। বর্তমানে তিনি সাপাহার উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।
শুক্রবার (২৫ জুলাই) সাপাহার থানায় দায়ের করা জিডিতে তিনি উল্লেখ করেন, ২৪ জুলাই রাত ৯টা ১১ মিনিটে এবং পরদিন দুপুর ১২টায় ‘বাঁশেরকেল্লা’ নামক একটি ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে নানা অপপ্রচারমূলক ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়। উক্ত পোস্টে তাকে ‘ভূমিদস্যু’ এবং ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করা হয়, যা তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে তিনি অভিযোগ করেন।
মোখলেসুর রহমান বর্তমানে দিঘীরহাট কলেজে সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত আছেন। তিনি আরও দাবি করেন, পোস্টে তার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা মৎস্য কর্মকর্তার নাম উল্লেখ করে উদ্দেশ্যপ্রণোদিত অপবাদ ছড়ানো হয়েছে। যদিও তিনি বিষয়টি নিয়ে বিভিন্নভাবে খোঁজ নিয়ে অপপ্রচারের মূল উৎস শনাক্ত করতে ব্যর্থ হন।
এ বিষয়ে তিনি ভবিষ্যতে যেকোনো আইনি জটিলতা ও নিরাপত্তাজনিত আশঙ্কার কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি দায়ের করেছেন বলে জানান।
এ বিষয়ে সাপাহার থানার ওসি বলেন, “জিডির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...