
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া মালামালের একটি বড় অংশ উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তার অফিস কক্ষের জানালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষ থেকে একটি ৫৬ ইঞ্চি সিসি ক্যামেরা মনিটর, একটি ডিভিআর, একটি রাউটার ও এর আনুষঙ্গিক যন্ত্রাংশ এবং আলমারিতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে হাসপাতালের অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন বাদী হয়ে থানায় চুরি মামলা (মামলা নং-১০) রুজু করেন।
অভিযোগের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ তদন্তে নেমে গোপন সংবাদের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার ৫ নং ওয়ার্ডের মান্নান গোলদারের ছেলে ফয়সাল, ৬ নং ওয়ার্ডের সিদ্দিক মিস্ত্রির ছেলে রমজান শেখ এবং ৭ নং ওয়ার্ডের জামাল গাজীর ছেলে বাবু (ওরফে এলিয়েন বাবু।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া রাউটারসহ অন্যান্য মালামালের একটি অংশ উদ্ধার করেছেন। হসপিটাল কতৃপক্ষ উক্ত মালামাল গুলো তাদের চুরি হওয়া মাল বলে নিশ্চিত করেছেন। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান থানা পুলিশ।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে ও মামলাটি তদন্তাধীন রয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলেও জানান থানা পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...