
রাজধানীর খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে পরিবহণ শ্রমিক সোহেল (৩৪) গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের আদালতে এ মামলা করেন সোহেল নামের এক ব্যক্তি। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ শামীম ওসমান ও সাবের হোসেন চৌধুরী, সাবেক ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ।
অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে খিলগাঁও থানাধীন শহীদ বাকি সড়ক খিলগাঁও আবাসিক এলাকা পল্লীমা স্কুলের সামনে ছাত্র-জনতার আন্দোলনে যুক্ত হন সোহেল। এদিন মিছিল করার সময় পল্লীমা হতে খিলগাঁও থানার দিকে যাওয়ার পথে তালতলা মার্কেটের সামনে থেকে সরকার দলীয় সমর্থকসহ পুলিশ ছাত্র-জনতার দিকে ইট পাটকেল, টিয়ার গ্যাস, রাবার বুলেট, ছররা গুলিসহ সাউন্ড গ্রেনেড চার্জ করে। এসময় পুলিশের ছররা গুলি ডান হাতে এবং কপালের লাগে সোহেলের।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তিনি দেশ থেকে পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...
১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ...
১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী :...
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের...
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের...
দেশের ৪১ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ৪১ জেলায় বইছে তাপপ্রবাহ
জাতীয় সংসদের সংসদীয় কার্যপ্রণালী শিখতে এবার ‘ক্লাসরুমে’ বসছেন...
জাতীয় সংসদের সংসদীয় কার্যপ্রণালী শিখতে এবার...