
খাগড়াছড়ি সদর উপজেলার ৬নং পৌর ওয়ার্ডের শালবন (এডিসি হিল) এলাকায় বেগম চন্দননূর সুন্নিয়া মাদ্রাসায় স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘হাসিমুখ পরিবার খাগড়াছড়ি’ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি মাদ্রাসার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে সেগুলোর সমাধানে সর্বাত্মক সহযোগিতা এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি মেহেদী হাসান রাব্বি-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আকবর হোসেন, পরিচালক মাওলানা হাবীব উল্লাহ জাহাঙ্গীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘হাসিমুখ পরিবার খাগড়াছড়ি’ এর সাধারণ সম্পাদক কামরুল হাসান। তিনি সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং মাদ্রাসার বিভিন্ন সমস্যা সম্পর্কে চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং দোয়া ও ইফতারের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...