
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে আলফাডাঙ্গা’র ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকাল দুপুরে উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গত আট বছর ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে; এটি কম কথা নয়। স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখানে যারা কাজ করে তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে। নিঃস্বার্থ ভাবে জনগণকে সেবা দিয়ে যায়। এলাকার জনগণকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের সেবক এরাই যারা নিজের শ্রম, ঘাম ও অর্থ দিয়ে উপজেলাকে নান্দনিক আলফাডাঙ্গা গড়তে চায়।’
প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার একঝাঁক উদ্যোমী তরুণ যুবক হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ‘আমরাই গড়বো নান্দনিক আলফাডাঙ্গা’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে প্রত্যেকেই তাদের নিজের লেখাপড়া কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা রকম জনহিতকর কর্মকাণ্ড পালন করে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...