• খুলনা রাজনীতি
  • ১৭ বছর বিএনপির নেতা কর্মীদের পাশে ছিলাম – ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ

১৭ বছর বিএনপির নেতা কর্মীদের পাশে ছিলাম – ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

১৭ বছর বিএনপি’র নেতা কর্মীদের পাশে ছিলাম। আমি প্রতিহিংসার রাজনীতি করি না।এসব কথা বলেছেন নড়াইল ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলার লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লোহাগড়া উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদের গেট সংলগ্ন লক্ষীপাশায় অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড.এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।

লোহাগড়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দীন পারভেজের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিএনপি নেতা ও লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম শাহীন বিপ্লব, বিএনপি নেতা মো: মুসা মোল্যা, মো: দেলোয়ার হোসেন, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, লোহাগড়া পৌর কৃষকদলের সভাপতি শরীফ নাজমুল হুদা।

এ সময় জেলা মহিলাদলের সেক্রেটারি সালেহা বেগম, প্রবীণ রাজনীতিবিদ শরীফ মুনীর হোসেন, মো: আনোয়ার হোসেন খান,কাজী শওকত হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো: বিল্লাল হোসেনসহ উপজেলা বিএনপি,  কৃষকদল, মহিলাদল,যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দোয়া অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা কৃষকদলের প্রয়াত সভাপতি মো: খায়রুজ্জামান আলমেরও রুহের মাগফেরাত কামনা করা হয়।