
নির্বাচনি জনসভায় যোগ দিতে দীর্ঘ প্রায় ২২ বছর পর আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরের জেলা নীলফামারীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।
দুপুর দেড়টার দিকে জেলার পৌর মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমন ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সেইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করবে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, তারেক রহমান হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, দলের চেয়ারম্যানের আগমন ঘিরে আমরা আনন্দিত। তিনি প্রায় ২২ বছর পর নীলফামারীতে আসছেন। আমরা আশা করছি, তিনি আমাদের জেলার উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে আলোচনা করবেন।
উত্তরবঙ্গের জীবনরেখা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার মুখ থেকে আশার বাণী আমরা শুনতে পারবো। এছাড়া অবহেলিত জেলা নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা বলবেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...