
শত শত ছাত্র-জনতার রক্তের মাধ্যমে সফল হওয়া ২০২৪ সালের ফ্যাসিবাদ অবসানের অভ্যুত্থানের প্রতিটি বিষয়বস্তুর সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৬ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রদানের জন্য জনসংযোগে ফরিদপুরে এই কথা বলেছিলেন তিনি।
এসময় সারজিস আলম বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান করার জন্য জুলাই বিপ্লব হয়েছে। এই বিপ্লবের শত শত ছাত্র-জনতা তাদের জীবন দিয়েছে। শত শত মানুষ আহত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক প্লাটফর্মের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে করে এই অভ্যুত্থান করা হয়েছে।
এই অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। প্রতিটি ব্যক্তি ও বিষয়কে সংবিধানে যুক্ত করতে হবে। বৈষম্যবিরোধী প্লাটফর্মকেও সংবিধানে যুক্ত করতে হবে বলে জানান সারজিস আলম।
অন্যান্য রাজনৈতিক দলগুলো সম্পর্কে বলেন, বিগত ১৬ বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি বলে পারেননি। জুলাইয়ে আমরা এক হতে পেরেছি বলে এই অভ্যুত্থান হয়েছে। আমরা যদি আবার স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্বে জড়িত হই তাহলে বিভাজন শুরু হবে। আর এই সুযোগে ফ্যাসিবাদ আওয়ামী লীগ ফিরে আসার পথ পাবে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বলেন, ‘আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে পারি। আমরা কারো কাছে নতজানু নই। পৃথিবীর যেকোনো পরাশক্তি যদি পররাষ্ট্র নীতিতে হস্তক্ষেপ করতে চায় তাহলে তা আমরা ছুড়ে ফেলবো।’
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...