
ফরিদপুরের বোয়ালমারীতে ২৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রীকে তালাক দেন শামসু শেখ। তবে ৮ মাস আগে তালাকপ্রাপ্ত সেই স্ত্রী রাশিদাকে সম্প্রতি কিছু লোকজন আবার স্বামীর বাড়িতে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু শামসু শেখ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তালাক দেওয়া স্ত্রীকে আর গ্রহণ করবেন না।
সরেজমিনে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা শামসু শেখ ও রাশিদা দম্পতির সংসার জীবনে বিয়ের পর থেকেই টুকিটাকি কলহ লেগেই ছিল। শামসুর দাবি, গত পাঁচ বছর ধরে স্ত্রী তাকে স্বামীর মর্যাদা দেননি। এমনকি অনেক সময় লোকজন দিয়ে তাকে মারধর করাতেন। এতে অতিষ্ঠ হয়ে তিনি গত ৮ মাস আগে তালাক দেন। এর পর বুধবার ২০ আগস্ট ওই নারী আবার তার তালাক দেয়া স্বামীর বাড়িতে ওঠেন।
শামসু শেখ বলেন, “শরীয়াহ মোতাবেক সে এখন আর আমার স্ত্রী নয়। তবে আলমসহ কয়েকজন লোক আমার বাড়িতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে জোর করে উঠিয়ে দিয়েছে। এর তীব্র নিন্দা জানাই। আমি তাকে আর নিতে চাই না।”
অন্যদিকে স্ত্রী রাশিদা বলেন, “আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। কিন্তু এই বয়সে আমি কোথায় যাব? ছেলে-মেয়েই আমাকে আবার স্বামীর বাড়িতে এনেছে।”
এ ঘটনায় শামসুর ভাইয়ের স্ত্রী অভিযোগ করেন, “আলম মোল্যা, কলম, টুটুল ও বিশু এসে আমাদের রান্নাঘর ভেঙে দিয়েছে। সেই সঙ্গে ভাসুরের তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবার বাড়িতে উঠিয়ে দিয়েছে। এখন আমরা কোথায় রান্না-বান্না করবো? এর বিচার চাই।”
অভিযোগের বিষয়ে আলম মোল্যা জানান, “জমি নিয়ে উভয় পক্ষের মামলা চলমান। এর মধ্যেই তারা নতুন করে রান্নাঘর তুলেছিল, তাই আমরা তা ভেঙেছি। তবে শামসুর স্ত্রীকে আমরা উঠাইনি, তার ছেলে-মেয়েরাই মাকে ফিরিয়ে এনেছে।”
এদিকে শামসু ও রাশিদার ছেলে-মেয়ে জানান, “আমরা নিজেরাই মাকে বাড়িতে এনেছি। আমাদের নিরাপত্তার জন্যই এ কাজ করেছি।”
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...