• জাতীয় লিড নিউজ
  • ২৫০ শয্যা হাসপাতাল থেকে ৫০০ শয্যা ও মেডিকেল কলেজ করার আশ্বাস – প্রতিমন্ত্রী আব্দুল বারী

২৫০ শয্যা হাসপাতাল থেকে ৫০০ শয্যা ও মেডিকেল কলেজ করার আশ্বাস – প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশিত: ৭:১৬ পূর্বাহ্ণ , ৪ এপ্রিল ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী হাসপাতালটি ৫০০ শয্যা ও মেডিকেল কলেজ করার আশ্বাস দিয়েছেন।

শনিবার (০৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে মিটিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া,জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব উন নবী, জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শামসুজ্জোহা,রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট সহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা।

মন্তব্য লিখুন

আরও খবর