
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর-বেনাপোল মহাসড়কের “নতুনহাট” নামক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা (ডায়মন্ড) ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে। আসামী সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু প্রদেশের আবু বক্করের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মাদ সাইফুল আলম খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন ব্যক্তি বিপুল পরিমাণ মূল্যবান রত্ন নিয়ে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছেন।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নতুনহাট নামক স্থানে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে সুজাউদ্দিনকে থামিয়ে তল্লাশি করলে তার কাছ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে: হীরা (ডায়মন্ড): ১৫৫.৭৬ গ্রাম, বৈদেশিক মুদ্রা: ৫৫০ ইউএস ডলার ও ২০০ থাই বাথ।
ভারতীয় মুদ্রা: ৫,৮৮০ রুপি।বাংলাদেশী টাকা: ৫,৫৩০ টাকা এবং একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল হাতঘড়ি।
উদ্ধারকৃত হীরা, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য সামগ্রীর মোট সিজার মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
বিজিবি আরও জানায়, আটককৃত ভারতীয় নাগরিকের পাসপোর্ট পর্যালোচনায় দেখা গেছে, সে গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন। ধারণা করা হচ্ছে, সে আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।
আসামী সুজাউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত হীরা ও মুদ্রাগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...