
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্থগিত হওয়া অনার্সের দুই বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ২৫ এবং ২৭ নভেম্বর প্রকাশিত ২০২৩ সালের অনার্স ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষার সময়সূচির স্থগিতকৃত পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০২৩ সালের ৪র্থ বর্ষ স্নাতক পরীক্ষা (পূর্বঘোষিত ২৬ নভেম্বর ২০২৪) ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ২০২৩ সালের ১ম বর্ষ স্নাতক পরীক্ষা (পূর্বঘোষিত ২৮ নভেম্বর ২০২৪) ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সময়সূচির অন্য অংশ অপরিবর্তিত থাকবে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুরের ঘটনার পরে সাত কলেজের ২৬ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি না হলে ২৮ তারিখের পরীক্ষাও স্থগিত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...