
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫, যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। আজ দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা, শার্শা উপজেলার নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) ফজলে ওয়াহিদ এর নিকট তার কার্যালয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত(২৪/১২/২০২৫) ইং বুধবার রাতে বিএনপি কেন্দ্রীয়ভাবে এই আসনে প্রার্থী পরিবর্তন করে। প্রাথমিকভাবে সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে তৃণমূলের চাহিদাকে গুরুত্ব দিয়ে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করে দলটি। এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
মনোনয়নপত্র জমা দিয়ে বের হওয়ার পর উপজেলা চত্বরে অপেক্ষমান বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত সাংবাদিকদের নুরুজ্জামান লিটন বলেন, “শার্শার মাটি ও মানুষের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আমি প্রার্থী হয়েছি। জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
তিনি আর একটি প্রশ্নের জবাবে বলেন, ”দল আমার ওপর আস্থা রেখেছে এবং তৃণমূলের কর্মীদের ভালোবাসায় আমি আজ এই মনোনয়ন জমা দিলাম। আমরা গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে আছি এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে জয়ী হয়ে শার্শাকে একটি উন্নত জনপদে রূপান্তর করব। উন্নত চিকিৎসা সম্বলিত একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মানের আশ্বাস দেন।
তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নে সকল বিএনপি নেতা-কর্মীদের সহায়তার আহব্বান জানান এবং ভোটারদের দোয়া ও ভোট চাইতে বাড়ী বাড়ী যেতে নির্দেশনা দেন।
এদিকে, নুরুজ্জামান লিটনের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় শার্শা উপজেলার নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মধ্যেও এই পরিবর্তন নিয়ে ইতিবাচক আলোচনা চলছে
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...