
বকুল হোসেন,তানোর(রাজশাহী): রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) লসিরামপুর মাঠে ইউপি ভুমি কর্মকর্তার নেপথ্য মদদে ধনাবাড়ি-দেয়ালকুড়ি প্রায় এক একর আয়তনের একটি পুকুর ভরাট করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে এই পুকুর ভরাট করা হচ্ছে। এছাড়াও পুকুর ভরাট করতে গিয়ে পরিবেশের ক্ষতি করে পুকুর পাড়ের কয়েকটি তাজা অপরিপক্ক গাছ কাটা হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
স্থানীয় জনপ্রতিনিধিগণ বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কৃষি জমিতে একবার পুকুর খনন আবার সেই পুকুর ভরাট করা এটা তার রীতিমতো আইন নিয়ে খেলা ? তারা পুকুর ভরাট বন্ধের পাশাপাশি তার শাস্তির দাবি জানান।
জানা গেছে, নীতিমালা অনুযায়ী জমির শ্রেণী পরিবর্তন বন্ধ রয়েছে। কোথাও কোনো পুরাতন পুকুর খনন করতে চাইলে তা যথাযথ নিয়ম মেনে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারপর অনুমোদন নিতে হয়।
জানা গেছে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, খাল ও লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও (২০১০ সালে সংশোধিত) যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ।
এবিষয়ে জানতে চাইলে বাবলু নামে এক ব্যক্তি নিজেকে পুকুর মালিক দাবি করে বলেন,এটা পুকুর নয় এই জমির শ্রেণী কৃষি।তিনি বলেন, কয়েক বছর আগে কৃষি জমিতে পুকুর খনন করা হয়েছিল, এখন সেটা ভরাট করা হচ্ছে,তাই এখানে প্রশাসনের অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নাই।
তিনি বলেন, ইউপি ভুমি কর্মকর্তা তহসিলদার বিষয়টি জানেন।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) তানোর উপজেলা শাখার সভাপতি মফিজ উদ্দিন বলেন, মুক্ত জলাশয় উদ্ধার করা না গেলে পরিবেশের চরম বিপর্যয় ঘটবে।
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য সব জেনে বুঝেও তারা এমন কাজ করেছে, তাই পুকুরের এসব মাটি দ্রুত অপসারণ করা প্রয়োজন। এবিষয়ে ইউপি ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) তানভির বলেন, তিনি কিছুই জানেন না এবিষয়ে ইউএনও মহোদয়কে অবগত করা হবে।
তিনি বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার