
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র ডিপ টিউবওয়েল এর অবৈধ অপারেটর কর্তৃক কৃষক আতোয়ার রহমানকে কুপিয়ে জখম ও হত্যা চেষ্টার পাশাপাশি বরেন্দ্র প্রকৌশলীর নীরবতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৯ এপ্রিল বেলা ১১টায় ধামইরহাট কৃষক বাঁচাও ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি।
মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নেতাকর্মীরা সমর্থন কৃষকের পাশে দাঁড়ান। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমির ও নওগাঁ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, সাবেক চেয়ারম্যান ও কৃষক বাঁচাও ফোরামের আহবায়ক মাওলানা আতাউর রহমান, সদস্য সচিব রেজওয়ান, কৃষক আব্দুর রশিদ, ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্য সানোয়ার হোসেন, বেলাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে কৃষকের ভাতিজা বেলাল হোসেন জানান,২৭ এপ্রিল রবিবার সকালে আমার চাচা আতোয়ার রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের দেউলবাড়ি এলাকায় ৩২ শতাংশ জমিতে পানি সেচ বাবদ পূর্বের চেয়ে চলতি মৌসুমে ৫শত টাকা অতিরিক্ত পরিশোধ করার পরেও জমিতে পানি না পাওয়ায় প্রতিবাদ জানান।
এসময় অপারেটর একই এলাকার মৃত আলীমদ্দিনের ছেলে আক্কাস আলী প্রতিবাদ করার কারণে আমার চাচা আতোয়ার রহমানকে বেধড়ক মারধর করেন এবং আমার চাচার এক পা ভেঙ্গে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মানববন্ধন শেষে অবৈধ অপারেটর-লাইনম্যানের সুবিচার দাবি করে কৃষকগন উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...