
মানিকগঞ্জ পৌরসভাধীন জয়রা হারার পথে মডেল মসজিদে হাজী আব্দুস সাত্তারের পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ২৯/ ৪ /২০২৫ ইং মঙ্গলবার আব্দুস সাত্তার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
আজ ২রা মে শুক্রবার বাদ আছর হারার পথে মডেল মসজিদে মরহুম হাজী আব্দুস সাত্তারে জন্য দোয়া মাহফিলে আয়োজন করা হয় । দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন হারার পথে মডেল একাডেমির ছাত্র মোঃ জুবায়ের ।
দোয়া মাহফিলে মরহুমের স্মৃতির ওপর সংক্ষিপ্ত বক্তব্য
রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া , সমাজসেবক মাসুদুর কামরুল হক, মরহুমের ছোট ভাই মোঃ জিন্নাত আলী, মরহুমের জামাতা আব্দুর রাজ্জাক এবং আলী ইমাম।
বক্তারা বলেন মরহুম হাজী আব্দুল সাত্তার শিক্ষা অনুরাগী, নিরব সমাজসেবক তিনি বিভিন্ন মাদ্রাসা সহ স্কুল কলেজ প্রতিষ্ঠার অবদান রেখেছেন, উল্লেখযোগ্যের মধ্যে জয়রা শিশু মঞ্জুরি কেজি স্কুল, জয়রা উচ্চ বিদ্যালয়, জয়রা হেরার পথে মডেল
মসজিদ, জয়রা হেরার পথে একাডেমি, জয়রা হেরার
পথে মহিলা মাদ্রাসা সহ অনেক উন্নয়নমূলক অবদান নীরবে রেখে গেছেন।
মরহুমের মৃত্যু কালে ১স্ত্রী , ৩ মেয়ে ১ ছেলে রেখে ইন্তেকাল করেন। দোয়া মাহফিলে মরহুমের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন ,শুভাকাঙ্ক্ষী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা প্রিন্ট মিডিয়া সাংবাদিক, বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে জয়রা হেরার পথে মডেল মসজিদের ইমাম মরহুমের জন্য দোয়া পরিচালনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...