
হাবিবুর রহমান, চিলমারী, (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘ চারমাস ১১ দিন পর চালু হলো চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ আছে।
ফলে ফেরি কুঞ্জলতা ও কদম ২টি ফেরি দীর্ঘদিন ধরে রৌমারী ঘাটে পড়ে আছে। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার (৩ মে) থেকে ফেরি পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যানবাহন পাওয়া গেলে রৌমারী থেকে চিলমারী ঘাটের উদ্দেশে রওনা দিবে বলে জানান তিনি।
নাগেশ্বরীর ট্রাকচালক আমিনুল ইসলাম, সবুজ মিয়া বলেন, ফেরি বন্ধ থাকায় পাথর বোঝাই ট্রাক নিয়ে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফেরি চালু হলে এ পথ আরো সহজ এবং সাশ্রয় হবে বলে জানান তারা।
বিআইডব্লিউটিএর কুড়িগ্রাম অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, নাব্যতা সংকটের কারণে এতোদিন ফেরি বন্ধ ছিল। প্রায় ২৬ কিলোমিটার নৌ রুটে ড্রেজিং করা হয়েছে। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে ফেরি চলাচলের জন্য উপযোগী হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা