
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নড়াইল জেলা শাখার আয়োজনে ২ ঘন্টা কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্তু এ কর্মসূূচি চলে।
নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত কার্যালয়ের সামনের সড়কে এই এই কর্ম বিরতি পালিত হয়।
কর্মবিরতি চলাকালে নড়াইল জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, উপদেষ্টা খান আজিম উদ্দিন, মোঃ মাহমুদুল হাসান, মোহন মোল্যা, মাসুদুল হাসান তনু, রহমতুল্লাহ সুমন, খন্দকার শফিকুল ইসলামসহ জেলা পর্যায়ে অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তারা বিচারকদের সঙ্গে আদালতের সহায়ক কর্মচারী হিসাবে একই দপ্তরে কাজ করেন। কিন্তু জুডিশিয়াল সার্ভিস পে-স্কেলের আলোকে বিচারকদের বেতন-ভাতাদি হলেও সহায়ক কর্মচারীরা জনপ্রশাসনের আলোকে বেতন-ভাতা পেয়ে থাকেন। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে চাকরি করে পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।
বক্তরা আরও বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন ছেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন ছেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...